হাওজা নিউজ এজেন্সি: রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসলামাবাদের একটি শিয়া মসজিদ ও হুসাইনিয়াকে লক্ষ্য করে চালানো এই রক্তক্ষয়ী হামলার দায় আইএসআইএল গ্রহণ করেছে।
এর আগে শুক্রবার বিকেলে পাকিস্তান পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করে যে রাজধানীর একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইসলামাবাদ পুলিশ কর্তৃপক্ষ জানায়, হামলায় এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত (শহীদ) হয়েছেন এবং ১৬৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের তারলাই এলাকায় অবস্থিত খাদিজাতুল কুবরা মসজিদ ও হুসাইনিয়া প্রাঙ্গণে জুমার নামাজের সময় এই সন্ত্রাসী বিস্ফোরণটি সংঘটিত হয়।
আপনার কমেন্ট